১৩ অক্টোবর, ২০২০ ০২:৪৮ পিএম

পরিকল্পনামন্ত্রী করোনায় আক্রান্ত 

পরিকল্পনামন্ত্রী করোনায় আক্রান্ত 
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নভেল করোনাভাইরাসে আক্রান্ত। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, ‘পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ দুপুর সাড়ে ১২টায় তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।’

তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, সংসদ সদস্য এবং সচিব করোনায় আক্রান্ত হন।

সূত্রে জানা গেছে, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।

অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী গত ২৯ জুনে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় এবং লেজিসলেটিভ ও সংসদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নরেন দাস ২১ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক