০৫ অক্টোবর, ২০২০ ১২:৩৯ পিএম

চিকিৎসায় নোবেলজয়ীর নাম জানা যাবে বিকেলে 

চিকিৎসায় নোবেলজয়ীর নাম জানা যাবে বিকেলে 

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছরের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আজ। সুইডেনের রাজধানী স্টকহোমে আজ সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশে সময় বিকেলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেবে নোবেল কমিটি। আর এর মধ্য দিয়ে শুরু হবে এ বছরের অন্যান্য বিষয়ে নোবেলজয়ীদের নাম ঘোষণা। 

বরাবরের মতোই সব নথিপত্র গোপনীয় থাকায় এ বছর চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

গত বছর যৌথভাবে চিকিৎসায় নোবেল পান মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র ও গ্রেগ এল সেমেনজা এবং ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র‌্যাটক্লিফ। কোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতি টের পায়—সে বিষয় নিয়ে যুগান্তকরী গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন এক ঘোষণায় বলেন, চলতি বছর মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৬ অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর বুধবার রসায়ন, ৮ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য, ৯ অক্টোবর শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা হবে।

পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করবে দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স। এছাড়া দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কিংবা বিজয়ীদের নাম ঘোষণা করবে।

প্রসঙ্গত, ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল তিন কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। এতদিন এ নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার।

আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটে। ১৯৬৮ সালে এ তালিকায় যুক্ত হয় অর্থনীতি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও