স্বাস্থ্য অধিদপ্তরে জনবল নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: দেশি অথবা বিদেশি এনজিওতে মাঠ পর্যায়ে প্রোগ্রাম ব্যবস্থাপনায় কমপক্ষে ৬ বছর অভিজ্ঞতাসহ প্রকল্প বাস্তবায়ন পরিচালনা পদে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এ লক্ষ্যে ৩৫ থেকে ৪০ বছর বয়সী যে কোনো নারী প্রার্থীকে আগামী ৭ অক্টোবরের আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম: ন্যাশনাল কোঅর্ডিনেটর-ক্লিনিক্যাল।
চাকরির ধরন: প্রকল্পের মেয়াদকালীন সময়।
শিক্ষাগত যোগ্যতা: MBBS পাসসহ Post Graduate-Gynae & Obs (MS/FCPS/Diploma)/MPH (Reproductive Health) ডিগ্রিধারী হতে হবে (উচ্চতর ডিগ্রিধারী এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী মূল্যমান যাচাইয়ে অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা:
দেশি অথবা বিদেশি এনজিওতে মাঠ পর্যায়ে শ্রেগ্রাম ব্যবস্থাপনায় কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতাসহ প্রকল্প বাস্তবায়ন পরিচালনা পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটারে এমএস প্রোগ্রাম বিশেষ করে পাওয়ার পয়েন্ট, এক্সেল, এমএস ওয়ার্ডে সম্যক জ্ঞান থাকা আবশ্যক।
বেতন: আলোচনা সাপেক্ষে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, কভার লেটার, পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন এবং নাগরিকত্ব সনদের স্ক্যান কপি ও মোবাইল নম্বর উল্লেখসহ আবেদনপত্র উল্লেখিত সময়ে মধ্যে প্রজেক্ট ম্যানেজার, ইউএনএফপিএ’স সাপোর্ট টু ফোর্থ এইচপিএনএসপি থ্রু ডিজিএইচএস বরাবর ([email protected]) প্রেরণ করতে হবে।
-
১০ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬
-
০৭ মে, ২০২৫
-
৩০ এপ্রিল, ২০২৫