করোনায় প্রাণ গেলো আরও ৩৩ জনের
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩০৫ জনে। আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীসহ সারাদেশে একদিনে প্রাণ হারানো ৩৩ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৫ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১১ হাজার ১৭৬টি নমুনা। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৯৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৬ হাজার ৩৮৩ জনে।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪