৩০ সেপ্টেম্বর, ২০২০ ০১:৩৪ পিএম

দুই চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন

দুই চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত রাজশাহী মেডিকেলের বিভিন্ন বিভাগের দুই চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়ছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের প্রজ্ঞাপনে বর্ণিত দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, রাজশাহী মেডিকেলের প্যাথলজির অধ্যাপক ডা. এস এম আসাফদ্দৌলা এবং মাইক্রোবায়োলজির অধ্যাপক (চলমান দায়িত্ব) ডা. মো. শাহ আলম। তারা উভয়ই একই মেডিকেলের নিজ নিজ বিভাগের অধ্যাপক পদে ফিজিওলজির অধ্যাপক পদের বিপরীতে বেতন ভাতাদি ভোগরত অবস্থায় কর্মরত ছিলেন। 

রাষ্ট্রপতির আদেশে জনস্বাস্থ্যে জারি করা এ আদেশের প্রতিলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক, কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল বিভাগ ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক