বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ১০ লাখ
মেডিভয়েস রিপোর্ট: বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) এই সংখ্যা ১০ লাখ অতিক্রম করে। খবর এএফপির।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ফরাসী বার্তাসংস্থাটির পরিসংখ্যানে বলা হয়েছে, রোববার আন্তর্জাতিক সময় রাত সাড়ে ১০টায় বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা ১০ লাখ ৯ জনে পৌঁছায়। এই সময়ে বিশ্বে করোনায় সংক্রমিত মোট শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৮৭৭ জন।
করোনায় বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ৭১ লাখের বেশি।
করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজারের বেশি। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৯৫ হাজারের বেশি মানুষ।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৪৭ লাখের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪১ হাজারের বেশি মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৫ হাজার ১৬১ জন মানুষ। এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫