চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলকে বিসিপিএস প্রশিক্ষণে অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে রেসিডেন্ট চিকিৎসকদের প্রশিক্ষণের অনুমোদন পেয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।
গত ১২ সেপ্টেম্বর ৫ বছরের জন্য এ মেডিকেলটি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পায় বলে পর দিন বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসের অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিকেল কলেজ ও হাসপতালকে ছয় শর্তে এফসিপিএস কোর্স চালু ও প্রশিক্ষণের অনুমোদন দিয়েছে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে এক বছরের মধ্যে আরোপিত শর্ত তথা পরামর্শগুলো বাস্তবায়ন করে বিসিপিএসকে অবহিত করবে।
এতে আরও বলা হয়, নির্দিষ্ট সময় পর বিসিপিএস তাদের একটি প্রতিনিধি দল হাসপাতালটিতে প্রেরণ করবে। তারা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষা এবং প্রশিক্ষণের পরিবেশের বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
অনুমোদন পাওয়ায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে একজন রেসিডেন্ট চিকিৎসক ৬টি বিষয়ে ১ বছর ধরে বিসিপিএস প্রশিক্ষণ নিতে পারবেন। বিষয়গুলো হচ্ছে:
১. মেডিসিন,
২. সার্জারি,
৩. অবস এন্ড গাইনি,
৪. পেডিয়াট্রিক্স,
৫. অটোলারিঙ্গোলজি ও
৬. অ্যাসেস্থেশিওলজি