১৪ দিনের রিমান্ডে স্বাস্থ্যের আফজাল
মেডিভয়েস ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের বহুল আলোচিত কেরানি আফজাল হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির আলাদা দুই মামলায় আদালতের আদেশে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সংস্থাটির উপপরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদকের প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করবে।
সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কেরানি আফজাল হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বহুল আলোচিত এই ঘটনায় দুদুকের করা মামলায় তাকে ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সংস্থাটি তাকে তাদের প্রধান কার্যলয়ে নিয়ে যাবে। সেখানেই এই দুর্নীতি ও এর সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের ২৭ জুন পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়। অপর মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়। এছাড়াও ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৬ আগস্ট আবজাল আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুই মামলায় দুদক তাকে দশ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ১৪ দিন রিমান্ড মঞ্জুর করে।
দুদকে কাছে অভিযোগ আছে আবজালের দেশে বিদেশে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।
-
২২ ঘন্টা আগে
-
০৯ জুন, ২০২৬
-
০৮ জুন, ২০২৬
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
-
০৬ জুন, ২০২৬
-
০৫ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
-
০২ জুন, ২০২৬
-
০১ জুন, ২০২৬