১২ সেপ্টেম্বর, ২০২০ ০৮:১৭ পিএম

অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত 

অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত 
সাদেক বাচ্চু। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সাদেক বাচ্চু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভি আসে। 

সাদেক বাচ্চুর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবীন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাদেক বাচ্চু। শ্বাসকষ্ট বাড়তে শুরু করলে সেদিনই রাত সাড়ে ১১টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় করোনা শনাক্ত হয়। 

সাদেক বাচ্চুর মেয়ে জানিয়েছেন, তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, শ্বাসপ্রশ্বাসে কিছুটা সমস্যা হচ্ছে। ঠিকমতো খাবারও খেতে পারছেন না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ হওয়ায় সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল থেকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। 

নব্বইয়ের দশকে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান সাদেক বাচ্চু। পাঁচ দশকের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টেলিভিশন ও সিনেমায় ছিল তাঁর পদচারণ। তবে বেশ কিছুদিন ধরেই অভিনয়ে অনিয়মিত সাদেক বাচ্চু।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক