০২ সেপ্টেম্বর, ২০২০ ০৬:০৩ পিএম

করোনায় চলে গেলেন ডা. বি এম ফারুক 

করোনায় চলে গেলেন ডা. বি এম ফারুক 
ডা. বি এম ফারুক

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণজনিত জটিলতায় মারা গেছেন রংপুর মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক লেকচারার ডা. বি এম ফারুক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে জেলার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক শোকবার্তায় এমন তথ্য নিশ্চিত করেছে। 

বিএমএ’র তথ্য অনুযায়ী, মৃত্যুকালে ডা. বি এম ফারুকের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ছেলে ডা. শাহরিয়ার ফারুক অনিক বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মানসিক বিভাগে কর্মরত আছেন। তাঁর পুত্রবধূ ডা. সামিয়া ছড়া শিশু রোগ বিশেষজ্ঞ। 

ডা. ফারুক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেক ১০ম ব্যাচের ব্যাচের শিক্ষার্থী।

বিএমএর শোক 

বিএমএ বগুড়া শাখার এ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী প্রবীণ এ চিকিৎসকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

ডা. বি এম ফারুকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক