বাংলাদেশকে ৮ লাখ কিট দেবে দক্ষিণ কোরিয়া: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে খুব দ্রুত ৮ লাখ করোনা পরীক্ষার কিট ও ২টি পরীক্ষার ল্যাব প্রদান করবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান এর সাথে একটি দ্বি-পাক্ষিক বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে। বৈঠকে দক্ষিণ কোরিয়ার সাথে করোনা মোকাবেলায় উভয় দেশের বাস্তব অভিজ্ঞারচিত্রসমূহের তথ্য আদান-প্রদান করা হয়।
বৈঠকে দেশে করোনা ভ্যাকসিন আমদানী প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভ্যাকসিন আমদানী প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পনাী সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালে অনুমোদন দেয়া হয়েছে। ভারতের সেরাম কোম্পানী কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে। একই সাথে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানীর ব্যাপারে আমরা চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার অ্যাম্বেসেডরের সাথে সরকারের ফলপ্রসু আলোচনাও হয়েছে।’ এ সময় করোনা মোকাবেলায় যে ভ্যাকসিন আগে আসবে সরকার সেটিকেই প্রাধান্য দেবে বলেও জানিয়েছেন জাহিদ মালেক।
ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ছিলেন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪