বিশ্বে ২ কোটি ৩৪ লাখ ছাড়ালো করোনা রোগী
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও আড়াই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই কোটি ৩৪ লাখেরও বেশি মানুষ। এ পর্যন্ত মারা গেছেন আট লাখ ৯ হাজার মানুষ।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৪ লাখ ১০ হাজার ৯২০ জন। মারা গেছেন আট লাখ ৯ হাজার ১২০ জন। আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬১ হাজার ৬৫২ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৫১১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬১ হাজার ৮৯৮, মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৪৯ জনের।
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮৩৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৯৭৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৫৮ লাখ ৪২ হাজার ১৪৭ জন, মারা গেছেন এক লাখ ৮০ হাজার ১৫৬ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২১০ জন, মৃত্যু হয়েছে ৮২৩ জনের। এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩৫ লাখ ৮৩ হাজার ৩৭০ জন, মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ২৫৭ জনের।
ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন ৭০ হাজার ৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৯১৮ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩০ লাখ ৫০ হাজার ৩২৫ জন, মারা গেছেন ৫৬ হাজার ৮৮৩ জন।
চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৯ লাখ ৫৬ হাজার ৭৯৭ জন, মারা গেছেন ১৬ হাজার ৩৮৩ জন।
পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ছয় লাখ সাত হাজার ৪৫ জন, মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৮৯ জনের।
ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা পেরু ও মেক্সিকোতে যথাক্রমে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৮৫ হাজার ২৩৬ ও পাঁচ লাখ ৫৬ হাজার ২১৬ জন এবং মারা গেছেন ২৭ হাজার ৪৫৩ জন ও ৬০ হাজার ২৫৪ জন মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪