ভারতে ডিসেম্বরে করোনার টিকা উৎপাদন শুরুর আশাবাদ
মেডিভয়েস রিপোর্ট: ভারতে চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শনিবার (২২ আগস্ট) গাজিয়াবাদে একটি হাসপাতালের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। খবর এনডিটিভির।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে তৈরি তিনটি টিকার মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো।’
হর্ষবর্ধন আরও বলেন, এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২২ লাখ রোগী সুস্থ হয়েছেন। আরও সাত লাখ মানুষ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। করোনার বিরুদ্ধে গত আট মাসের দীর্ঘ লড়াইয়ে সুস্থতার হার ৭৫ ভাগ।
এ সময় ভারতে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা পুনের মাত্র একটা ল্যাবরেটরি দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবার আমরা ১০ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছি।’
ভারতের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২১ আগস্ট ভারতে সর্বাধিক ৬৩ হাজার রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৭৪ দশমিক ৬৯ ভাগ মানুষ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
স্বাস্থ্যমন্ত্রী
‘এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না’
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ
রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী
‘এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না’
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ
রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী