করোনায় মৃতের অর্ধেকই ঢাকা বিভাগের
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। ভাইরাসটিতে এ বিভাগে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৫৪ জন। আর সবচেয়ে কম ৮৩ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।
আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে তুলে ধরা বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৮৫৪ জন (৪৮ দশমিক ২ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৮৬৩ (২২ দশমিক ৩৫ শতাংশ), রাজশাহী বিভাগে ২৫১ (৬ দশমিক ৫০ শতাংশ), খুলনা বিভাগে ৩১৬ (৮ দশমিক ১৮ শতাংশ), বরিশাল বিভাগে ১৫১ (৩ দশমিক ৯১ শতাংশ), সিলেট বিভাগে ১৮৩ (৪ দশমিক ৭৪ শতাংশ), রংপুর বিভাগে ১৬০ (৪ দশমিক ১৪ শতাংশ) ও ময়মনসিংহে ৮৩ জন (২ দশমিক ১৫ শতাংশ) রয়েছে।
এতে জানানো হয়, আজ শুক্রবার (২১ আগস্ট) পর্যন্ত করোনাভাইরাসে সর্বমোট ৩ হাজার ৮৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৪৬ (৭৮ দশমিক ৮৯ শতাংশ) এবং নারী ৮১৫ জন (২১ দশমিক ১১ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
এ সময়ে দেশের ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৪০১ জন।
এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯০ হাজার ৩৬০ জনে। আর নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯ জনে।
এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জনসহ মোট তিন হাজার ৮৬১ জনের মৃত্যু হয়েছে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪