দুই চিকিৎসককে বদলি
মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন আলাদা হাসপাতালে কর্তব্যরত দুই চিকিৎসককে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্তভাবে বদলি/পদায়ন/সংযুক্ত করা হলো।
তারা হলেন, মুন্সীগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সংযুক্ত ও মুন্সীগঞ্জ সদরে (এমসিএইচ-এফপি) কর্মরত মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান। তাঁকে মুগদা মেডিকেল কলেজে অ্যানেসথেশিওলজি বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মোছাম্মৎ আফতোদা খানমকে মেডিকেল অফিসার (ক্লিনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
-
২৯ জুলাই, ২০২৪
-
১২ মার্চ, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২১
-
০৩ ডিসেম্বর, ২০২১
-
১১ অক্টোবর, ২০২১
-
০৬ জুলাই, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১১ মার্চ, ২০২১
-
২২ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩ অক্টোবর, ২০২০