০৭ অগাস্ট, ২০২০ ০৮:৫১ পিএম

জাতীয় দলে ২৪ জনের ১৮ জনই করোনায় আক্রান্ত 

জাতীয় দলে ২৪ জনের ১৮ জনই করোনায় আক্রান্ত 

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলেও বিশ্বের অন্যান্য দেশের মতো ফুটবলারদের মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে শুরুতেই বড়সড় ধাক্কা খেলো সংস্থটি। বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্বের ক্যাম্পে ডাক পাওয়া ২৪ জন খেলোয়াড়ের মধ্যে এক কর্মকর্তাসহ ১৮ জনই করোনা পজিটিভ।

আজ শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ফুটবলারদের করোনা পরীক্ষায় এমন ভয়াবহ তথ্য উঠে আসে। এর আগে গত ৫ আগস্ট ৪ জন ফুটবলারের দেহে করোনা শনাক্ত করা হয়েছিল।

সূত্রে জানা যায়, করোনায় সকল ধরণের ফুটবল ম্যাচ এবং লীগ বন্ধ ছিলো। তবে সম্প্রতি বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাই পর্বের ক্যাম্প আয়োজন করে বাফুফে। স্বাস্থ্য বিধি অনুযায়ী ক্যাম্প শুরুর আগে দুই দফায় করোনা পরীক্ষায় ২৪ জন খেলোয়াড়ের মধ্যে এক কর্মকর্তাসহ ১৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। 

করোনা পরীক্ষায় যাদের নেগেটিভ তারা এখন গাজীপুরের সারা রিসোর্টে। এই ফুটবলাররাও যেনো আস্থা রাখতে পারছেন না একে অপরের প্রতিই। করোনা ঝুঁকির বাইরে কিনা তা নিয়ে শঙ্কিত তারাও।

এ ঘটনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন গুরুত্বপূর্ণ দলের জন্য প্রয়োজন ছিল সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিশেষ গাইডলাইন। এক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্যবিধিই যথেষ্ট নয়। এমনকি নেগেটিভ ফলাফল আসলেও সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা উচিত বলে মনে করেন বাফুফের মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান। 

এ বিষয়ে সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, 'দায়িত্ব ছিল আরও আগে ক্যাম্পটি শুরু করার। একমাস আগে যদি এই পরীক্ষা হতো তাহলে হয়তো এতদিনে সুস্থ হয়ে খেলার ধারায় ফিরে আসতে পারতো।'  

এদিকে খেলোয়াড়দের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় অব্যবস্থাপনার দায় বাফুফে এড়াতে পারেনা বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলারা। অনেকের মতে এর দায় এড়াতে পারেন না ফুটবলাররাও।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে গত ১৭ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঝপথেই বাতিলের সিদ্ধান্ত বাফুফের। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন দেশের ফুটবলারদের। এরও আগে থেকে জাতীয় দল মাঠের বাইরে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক