২৮ জুলাই, ২০২০ ১১:৩০ পিএম

ডা. গোলাম রব্বানী প্রতিবন্ধী ট্রাস্টের নতুন চেয়ারম্যান

ডা. গোলাম রব্বানী প্রতিবন্ধী ট্রাস্টের নতুন চেয়ারম্যান

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. গোলাম রব্বানীকে নিউরো ডেপেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এনডিডি ও অটিজম বিভাগের উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ এর ধারা ১৩(১) এর বিধান মতে সরকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. গোলাম রব্বানী কিছু শর্তে তিন বছরের জন্য নিউরো ডেপেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছে।

নিয়োগের শর্তসমূহ: 

ক) তিনি নিউরো-ডেপেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের সার্বক্ষণিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন; 
খ) তিনি এনডিডি সুরক্ষা ট্রাস্টের তহবিল হতে মাসিক সম্মানী হিসেবে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা প্রাপ্য হবেন;
গ) প্রচলিত বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে তিনি চালক ও জ্বালানিসহ একটি উপযুক্ত মানের গাড়ি প্রাপ্য হবেন; 
ঘ) তিনি তাঁর পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা ট্রাস্টের লক্ষ্য অর্জনে ব্যবহার করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ ও প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে আদেশ উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক