২৭ জুলাই, ২০২০ ০৭:১১ পিএম

২ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজশাহী মেডিকেলের সিসিইউ 

২ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজশাহী মেডিকেলের সিসিইউ 

মেডিভয়েস ডেস্ক: বৈদ্যুতিক গোলযোগে রজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) কার্ডিয়াক বা করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) দুই ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন। ফলে ওই ইউনিটে থাকা সংকটাপন্ন রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র উৎকন্ঠা ও আতঙ্ক দেখা দেয়। 

রোববার (২৬ জুলাই) রাত ১০টায় ওয়ার্ডটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এ অবস্থা রাত ১২টা পর্যন্ত ছিলো বলে জানিয়েছে একাধিক ভুক্তভোগী রোগীর স্বজন। 

তার বলেন, রোববার রাত ১০টার দিকে ৩২নং ওয়ার্ডের (সিসিইউ ওয়ার্ড) কয়েকটি ফ্যানের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে পড়ে। এরপর একে একে ওয়ার্ডের এসিসহ হৃদরোগী ও সংকটাপন্ন রোগীদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও অচল হয়ে যায়। এতে রোগী ও তাদের স্বাজনদের মধ্যে উৎকন্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পরে। 

স্বজনদের অভিযোগ এই পরিস্থিতি উত্তরণে তারা  হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারসহ কতৃপক্ষর কাছে বিদ্যুৎ না থাকার বিষয়ে জানিয়েছেন। কিন্তু  কতৃপক্ষের থেকে তারা সাড়া পানানি। অবশেষে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা তিনজন টেকনিশিয়ানকে ঘটনাস্থলে পাঠান। তারা রাত ১২টায় ওয়ার্ডের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল করেন।

এ বিষয়ে হাসপাতালটির উপপরিচালক ডা. সাইফুল ইসলাম আতাতুর্কের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিসিইউ ইউনিট বিদ্যুৎ না থাকার বিষয়ে তিনি আবগত নন। তাকে এই বিষয়ে কেউ জানায়নি। অত্যন্ত স্পর্শকাতর একটা ওয়ার্ডে এমন ঘটনা কিভাবে ঘটলো তা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় করোনাকালীন সময়ে হাসপাতালটির চিকিৎসাসেবার মান, অনিয়ম ও অব্যবস্থাপনার নানা অভিযোগ করেন রোগীর স্বজনার। করোনাকালে হসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পরেছে বলে মনে করেন ভুক্তভোগীরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক