২৪ জুলাই, ২০২০ ০৪:৫৯ পিএম

সাকিবের মা করোনায় আক্রান্ত 

সাকিবের মা করোনায় আক্রান্ত 

মেডিভয়েস রিপোর্ট: ক্রিকেটার সাকিব আল হাসানের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সাকিবের মা শিরিন রেজার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। 

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ জুলাই সাকিবের বাবা মাশরুর রেজার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাকিবের বাবা-মা দুজনই চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা ভালো।

পারিবারিক সূত্র জানিয়েছে, মাশরুর রেজার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁর স্ত্রীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। 

স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৮ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। এতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৮৩৬ জন। সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৯৭৮ জন। 

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার মানুষ। মৃতের সংখ্যা ছয় লাখ ৩৬ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৬ লাখ মানুষ।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক