করোনায় আরও ৫০ জনের প্রাণহানি
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮০১ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৬ হাজার ১১০ জনে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৭৯ হাজার সাতটি। নতুন পরীক্ষায় আরও দুই হাজার ৮৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ১৬ হাজার ১১০ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও অর্ধশত জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮০১ জনের।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ছয় জন। এতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক লাখ ১৯ হাজার ২১০ জনে।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১১০ জন। এতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৮০১ জন। সুস্থ হয়েছেন এক লাখ ১৯ হাজার ২১০ জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৯৬ লাখ মানুষ। মৃতের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৩ লাখ মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪