২৩ জুলাই, ২০২০ ১২:২২ পিএম

মেডিকেলের প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়েছিল?  

মেডিকেলের প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়েছিল?  

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিষয়টি নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই বারবার ফাঁস হয়েছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন। প্রেসের মেশিনম্যান সালাম এবং তার খালাতো ভাই জসীম- এ দুজন মিলে দেশব্যাপী গড়ে তুলেছিলেন একটি চক্র। চক্রটির মাধ্যমে শত শত শিক্ষার্থী টাকার জোরে ভর্তি হয়েছে মেডিকেল কলেজগুলোয়। দীর্ঘদিনের অনুসন্ধানে পুরো চক্রটিকে চিহ্নিত করেছে সিআইডি’র তদন্তকারী দল।

সিআইডি আরো জানায়, সিআইডির সাইবার পুলিশের হাতে ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন মাস্টারমাইন্ড জসিম উদ্দিন ভূঁইয়াসহ চক্রের ১১ সদস্য। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়।

এছাড়া অধিদপ্তরের ক্ষমতাবান কর্তাদের মদদে প্রেস থেকে বহু বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতেন মেশিনম্যান আবদুস সালাম। তার খালাতো ভাই জসিমের কাজ ছিল সারা দেশে ফাঁসকৃত প্রশ্ন ছড়িয়ে দেয়া। এ জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক ছিল তার। দেশব্যাপী চক্রটির প্রায় অর্ধশত সহযোগীর খোঁজ পাওয়া গেছে। এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা কামিয়েছেন বলেও উল্লেখ করেছে সিআইডি।

দীর্ঘ অনুসন্ধানে মেডিকেল খাতের অন্যতম বৃহৎ এই কেলেঙ্কারির তথ্য উঠে এলে গত ১৯শে জুলাই মিরপুরের বাসা থেকে জসিমকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ। গ্রেফতারের পর অকপটে নিজের অপকর্মের কথা স্বীকারও করেন তিনি। দেশজুড়ে চক্রটির প্রায় অর্ধশত সহযোগীর খোঁজ পাওয়া গেছে। প্রত্যেককেই আইনের আওতায় আনতে প্রশ্নফাঁস মামলার পাশাপাশি মানিলন্ডারিং মামলারও প্রস্তুতি নিচ্ছে সিআইডি।

  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক