স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার আহ্বান শতাধিক বিজ্ঞানীর
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়ালের গতি বাড়াতে স্বেচ্ছায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আহ্বান জনিয়েছেন শতাধিক বিশিষ্ট বিজ্ঞানী, যাদের মধ্যে ১৫ জন নোবেল বিজয়ীও রয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ডিরেক্টর ড. ফ্রান্সিস কলিন্সকে লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানের বিভন্ন শাখার সঙ্গে যুক্ত শতাধিক বিশিষ্ট বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ন্যাশানাল ইনস্টিটিউট অব হেলথের প্রধানের কাছে লেখা খোলা চিঠিতে সই করেছেন। এই দলে ১৫ জন নোবেলজয়ীও রয়েছেন। সেই চিঠিতে বলা হয়েছে, তথাকথিত এই চ্যালেঞ্জ ট্রায়াল করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন তৈরির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাবে। লাখ লাখ জীবন বাঁচাতে সাহায্য করবে। এ লক্ষ্যে তারা মানুষকে স্বেচ্ছায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, যদি স্বেচ্ছায় করোনা আক্রান্তদের উপর ভ্যাকসিনের পরীক্ষাগুলো নিরাপদ ও কার্যকরভাবে করা যায় তাহলে এর উৎপাদন প্রক্রিয়াটিকে আরও গতিময় করতে পারে। তবে তাদের উপর তা ব্যবহারের বিষয়ে সতর্কতা ও জোরালো ভুমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ২৩টি করোনাভাইরাসের টিকার কাজ চলরেছ। এই টিকাগুলোর দিকে তাকিয়ে মানবসভ্যতা। এরই মধ্যে ইংল্যান্ড ও রাশিয়া জানিয়েছে, দুই মাসের মধ্যে টিকা বের হওয়ার সম্ভাবনা প্রবল। রাশিয়া জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিন মানবদেহে শতভাগ কার্যকর।
টিকা এবং ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের জন্য চিকিৎসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ট্রায়াল কর্জক্রম অব্যাহত রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা কর্মসূচির পরিচালকের দাবি, স্বেচ্ছায় টিকা গ্রহণ করে দেহে করোনার জীবাণু প্রবেশ করানোর পদ্ধতি সাফল্য দেখাবে। এ অবস্থাতে স্বেচ্ছায় করোনা আক্রান্ত হওয়ার আহ্বান জানালো বিজ্ঞানীরা।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা