১৭ জুলাই, ২০২০ ০৯:০৮ এএম

পটুয়াখালীতে চিকিৎসক ওসি ব্যাংকার করোনায় আক্রান্ত

পটুয়াখালীতে চিকিৎসক ওসি ব্যাংকার করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল হক ও গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার রতন কুমার মজুমদার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার আক্রান্তদের নমুনা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয় আর বৃহস্পতিবার রিপোর্ট আসে। এতে তাদের সবার পজিটিভি ফল আসে। 

এ নিয়ে বাউফল উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ৯১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। করোনা উপসর্গে মারা গেছেন ১৪ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন। মারা গেছেন ২,৪৯৬ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৩৭ লাখ। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৮৭ হাজার। সুস্থ হয়েছেন ৮১ লাখ ৫৭ হাজার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক