কারাগারে করোনা প্রতিরোধে প্রস্তুতি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ
মেডিভয়েস রিপোর্ট: মহামারী কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে কারাগারে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ কর্মীদের দৈহিক ও মানসিক চাপ ব্যবস্থাপনা এবং এর প্রতিরোধে প্রস্তুতি বিষয়ক পাঁচ দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে গত ১ জুলাই থেকে শুরু হওয়া প্রশিক্ষণ আজ রোববার (৫ জুলাই) শেষ হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আহ্ছানিয়া মিশনের তত্ত্বাবধানে এটি ছিল প্রশিক্ষণের প্রথম ব্যাচ। দেশের ৬৮টি কারাগারে পর্যায়ক্রমে প্রশিক্ষণটি পরিচালিত হবে।
প্রথম ব্যাচে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, নারায়ণগঞ্জ জেলা কারাগার, কিশোরগঞ্জ জেলা কারাগার ও গাজীপুর জেলা কারাগারের মোট ২০ জন বিভিন্ন পর্যায়ের কর্মী অংশগ্রহণ করেন।
ঢাকা আহ্ছানিয়া মিশন, জিআইজেড বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস ও কারা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঢাকা আহ্ছানিয়া মিশনের ইমপ্রুভমেন্ট অব দ্য রিয়েল সিচুয়েশন অব ওভারক্রাউডিং ইন প্রিজন ইন বাংলাদেশ (আইআরএসওপি) প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারা মহাপরিদর্শক জনাব ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাহেরা ইয়াসমিন, ডিরেক্টর অপারেশন, রুলঅফল,জি আই জেড বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস এর ডিটেনশন টিম লিডার সিমন সারভি।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ।
ঢাকা আহ্ছানিয়া মিশনের মিডিয়া ম্যানেজার মোহাম্মদ রুবায়েতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১