ওয়ার্ড ইনচার্জদের নামের তালিকা চেয়ে নার্সিং অধিদপ্তরের চিঠি
মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালগুলোর ওয়ার্ড ইনচার্জদের নামের তালিকা চেয়ে নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। এতে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সকল সরকারি হাসপাতালকে এ নামের তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব ও পরিচালক (প্রশাসন, শিক্ষা ও উন্নয়ন) মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, দেশের সকল সরকারি হাসপাতালের ওয়ার্ড ইনচার্জের দায়িত্ব দুই বছর পূর্ণ হবার পর অবশ্যিকভাবে পরিবর্তন করার নির্দেশনা থাকলেও কোন কোন হাসপাতালের ওয়ার্ড ইনচার্জগণ এর ব্যত্যয় ঘটিয়ে দীর্ঘদিন ওয়ার্ড ইনচার্জের পদ আঁকড়ে ধরে আছেন ও ছাড়তে চাচ্ছেন না। এটি এর আগে দেওয়া আদেশের সুস্পষ্ট লঙ্ঘন ও অসদাচরণ।
এই আবস্থায় বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ওয়ার্ড ইনচার্জের তালিকা অধিদপ্তরের ই-মেইল [email protected] তে পাঠাতে বলা হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এ তালিকা পাঠাতে হবে।
-
১৪ জুলাই, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৫
-
০২ জানুয়ারী, ২০২৫
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
অনুপস্থিত ১৬ নার্সকে উপস্থিত দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ
-
১৩ নভেম্বর, ২০২৪
-
০৮ অক্টোবর, ২০২৪
-
১৭ সেপ্টেম্বর, ২০২৪