০১ জুলাই, ২০২০ ০৫:৩২ পিএম

করোনা পরীক্ষার ফি সংক্রমণের ঝুঁকি বাড়াবে: ওবায়দুল কাদের 

করোনা পরীক্ষার ফি সংক্রমণের ঝুঁকি বাড়াবে: ওবায়দুল কাদের 

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষায় ফি নির্ধারণের ফলে গরীব খেটে খাওয়া মানুষেরা পরীক্ষার বাইরে থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে ফি-এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বুধবার (১ জুলাই) নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের করোনার লক্ষণ দেখা দিলে ফি দিয়ে পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এতে তারা পরীক্ষার বাইরে থেকে যাবে। ফলে দেশে করোনার সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। এ অবস্থায় খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।

কিছু এলাকায় লকডাউনে ভালো ফল পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, রাজধানীর কিছু এলাকায় লকডাউন শেষ হওয়ার পর ওই এলাকায় ইতিবাচক ফল এসেছে। সরকার আরও কিছু এলাকায় সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সকলের বুঝতে হবে সাময়িক এ বিচ্ছিন্নতা দীর্ঘ মেয়াদে প্রিয়জনদের সান্নিধ্য নিশ্চিত করার জন্যই।

করোনা পরিস্থিতিতে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকিকে ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণ করতে হবে।  মহাসড়ক ও এর আশপাশের এলাকাসহ যত্রতত্র পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। এজন্য সংশ্লিষ্টদের একটি গাইডলাইন তৈরি করার আহ্বান জানান তিনি।

এ সময় উত্তরাঞ্চলে বন্যাকবলিত জেলাসমূহে প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মী ও বিত্তবানদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক