২২ জুন, ২০২০ ০৭:২৫ পিএম
মো. এনামুল হক স্বাস্থ্যসেবা বিভাগে নতুন অতিরিক্ত সচিব
মেডিভয়েস রিপোর্ট: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব মো. এনামুল হককে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: তাজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব মো. এনামুল হককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) ও করোনা সংক্রান্ত মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : জনপ্রশাসন মন্ত্রণালয়
-
০১ অক্টোবর, ২০২৬
-
২৫ অগাস্ট, ২০২৬
-
১৮ অগাস্ট, ২০২৬
-
২৬ এপ্রিল, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত