করোনার সফল ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ান গবেষকদের
মেডিভয়েস ডেস্ক: কোভিড-১৯ থেকে প্রতিরোধে সফল ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটির একদল বিজ্ঞানী কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (২০ জুন) স্থানীয় গণমাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, দেশটির কোভিড-১৯ রিসার্চ গ্রুপের প্রধান ডা. ওলাদিপো কোলাওলে জানিয়েছেন, এ ধরনের বৈশ্বিক মহামারির সমাধান প্রদানকারী হতে পারাটা তাদের আবেগের বিষয়। নাইজেরিয়ার চিকিৎসক দলের তৈরি করা করোনার ভ্যাকসিনটি এখন বাস্তবতা।
শুক্রবার দেশটির এডা প্রদেশের অ্যাডিলিকে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. ওলাদিপো কোলাওলে বলেন, ‘ভ্যাকসিনটি খাঁটি। আমরা একাধিকবার এই ভ্যাকসিন পরীক্ষা-নিরীক্ষা করেছি। ভ্যাকসিনটির লক্ষ্য আফ্রিকানরা; তবে অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও এটা কাজ করবে। এটা ভুয়া হতে পারে না। এটা দৃঢ় প্রচেষ্টার ফল। অনেক বৈজ্ঞানিকের প্রচেষ্টায় এটি তৈরি হয়েছে।’
স্থানীয় সংবাদমাধ্যম লিডারশিপ বলছে, ওগবোমোশোর ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি অ্যান্ড হেলিক্স বায়োজেন কনসাল্টের প্রায় ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এই ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ চলছে।
ডা. ওলাদিপো কোলাওলে বলেন, সম্ভাব্য সর্বোত্তম ভ্যাকসিন ক্যান্ডিডেটস বাছাইয়ের জন্য আফ্রিকাজুড়ে ভাইরাসটির নমুনা থেকে জিনোম সংগ্রহ করে ব্যাপকভাবে কাজ করেছে তার দল। তবে এখনও এই ভ্যাকসিনটির কোনো নাম নির্ধারণ করা হয়নি।
ভ্যাকসিনটি ব্যাপক পরিসরে ব্যবহারের জন্য কমপক্ষে ১৮ মাস সময় লাগবে জানিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে ভ্যাকসিনটি নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা, বিশ্লেষণ এবং মেডিকেল কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’