করোনা চিকিৎসায় যুক্ত হলো শিকদার মেডিকেলের গুলশান শাখা
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় যুক্ত হলো রাজধানীর জয়নাল আবেদিন শিকদার উইমেন মেডিকেল কলেজ হাসপাতালের গুলশান শাখা। আজ শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠানটির করোনা ইউনিটের উদ্বোধন করেন।
এ সময় শিকদার মেডিকেল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জয়নাল আবেদিন শিকদার মেডিকেল কলেজটি একটি উন্নত মানের হাসপাতাল। এখানে মোট ৫০টি বেড ও আইসিইউ, সিপিইউ মিলে ২১টি ইউনিট রয়েছে, যা করোনা চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষাও করা হবে, যা এই এলাকার মানুষের করোনা পরীক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।’
জাহিদ মালেক দেশের করোনা মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘করোনা মোকাবেলায় সকলের অবদান থাকতে হবে, সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকল সরকারি বেসরকারি হাসপাতাল একযোগে কাজ করলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই করোনাকে দেশ থেকে বিদায় জানাতে পারবো।’
শিকদার গ্রুপের পরিচালক সংসদ সদস্য পারভীন হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ ও অন্যান্য কর্মকর্তারা।
এর আগে সকালে চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়োর সঙ্গে করোনা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি করোনা চিকিৎসায় চীন কোনো ধরনের ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হলে তা বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে প্রেরণ করার অনুরোধ জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১