১৯ জুন, ২০২০ ০৯:৫৪ পিএম
করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি
আবদুর রহমান বদি। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক দুই বারের সংসদ সদস্য আবদুর রহমান বদি। আজ শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি। এর পর বৃহস্পতিবার চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন তিনি। আজ বিকালে টেস্ট রিপোর্ট হাতে আসে। এতে তার দেহে করোনার জীবাণু ধরা পড়ে।
স্যাম্পল দেওয়ার দিন থেকে তিনি কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ করোনা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রসঙ্গত, আবদুর রহমান বদির স্ত্রী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহীন আকতার কিছু দিন আগে করোনা পরীক্ষা করেন। এতে তার করোনা নেগেটিভ আসে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন