১৮ জুন, ২০২০ ০৯:৩৯ এএম

করোনায় এনাম মেডিকেলের ডা. রফিকুল হায়দারের মৃত্যু 

করোনায় এনাম মেডিকেলের ডা. রফিকুল হায়দারের মৃত্যু 
ডা. রফিকুল হায়দার লিটন

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এনাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রফিকুল হায়দার লিটন। বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত তিনদিন আগে ডা. রফিকুল হায়দারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেলেন তিনি। বুধবার রাতে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বাসা থেকে এনাম হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. রফিকুল হায়দার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ২৩তম ব্যাচের শিক্ষার্থী। 

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবারের গভীরভাবে শোকাহত। 

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ২৯২ জন। মারা গেছেন ১,৩৪৩ জন। সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৫১ হাজার ৪২৮ জন। মৃতের সংখ্যা চার লাখ ৪৯ হাজার ৪৭ জন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৮৭ হাজার ১৭২ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক