১৫ জুন, ২০২০ ০২:৩৭ পিএম

করোনায় ঝরে গেলো আরও ৩৮ জনের প্রাণ, নতুন শনাক্ত ৩০৯৯ 

করোনায় ঝরে গেলো আরও ৩৮ জনের প্রাণ, নতুন শনাক্ত ৩০৯৯ 
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও তিন হাজার ৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ হাজার ৬১৯ জনে।

আজ সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে ঢাকাসহ সারাদেশের ৫৮টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও তিন হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের। 

গত ২৪ ঘণ্টা সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩০৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৪ হাজার ২৭ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৩৭৯ জন। মারা গেছেন ১,২০৯ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ১৫ হাজার ৩৩৫ জন। মৃতের সংখ্যা চার লাখ ৩৩ হাজার ৪৯০ জন। সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৭৮ হাজার ১৫৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক