করোনায় ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫৬
মেডিভয়েস রিপোর্ট: মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও দুই হাজার ৮৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ হাজার ৩৭৯ জনে।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে ঢাকাসহ সারাদেশের ৫৯টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছু মিলিয়ে ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৮৯ হাজার ৯৬০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও দুই হাজার ৮৫৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ১৩৯ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন। মারা গেছেন ১,১৩৯ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৫৩ হাজার ৯৯৩ জন। মৃতের সংখ্যা চার লাখ ২৫ হাজার ৯০৩ জন। সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৩২ হাজার ১৯০ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪