করোনায় চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক।
আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. এ কে এম ফজলুল হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পাবলিক সার্ভিসে সফল কর্মজীবন শেষে শিকদার মেডিকেল কলেজে শিক্ষকতায় যুক্ত হন। তিনি ছিলেন একজন গর্বিত মুক্তিযোদ্ধা।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একই মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানজিলা রহমান। গত ১০ জুন সকাল সাড়ে ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিকদারের চতুর্থ ব্যাচের এ শিক্ষার্থী।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫ ২৩ জন। মারা গেছেন ১,০৯৫ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৯৪ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ১৭ হাজার ৪২৭ জন। মৃতের সংখ্যা চার লাখ ২১ হাজার ৫১৬ জন। সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪২ হাজার ৯৮৪ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬