করোনায় তামাকজাত পণ্যের বিপণন বন্ধে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারীতে জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফম রুহুল হক, এমপি।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের করোনা সংলাপ বিষয়ক অনলাইন মিডিয়া আলোচনায় এ আহ্বান জানান তিনি।
ডা. আ ফম রুহুল হক বলেন, এ সময়ে যারা ধূমপান করছেন তাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা বেশি এবং এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের বিশেষভাবে সর্তক করা হয়েছে। কারণ তামাকজাত দ্রব্য ব্যবহারকারীর হৃদযন্ত্র, ফুসফুস ও অন্যান্য অংঙ্গপ্রত্যঙ্গ ক্ষতি সাধিত হয়ে থাকে। এতে তাদের খুব সহজে আক্রমণ করতে পারে করোনাভাইরাস।
এ সময় তামাক কোম্পানির উৎপাদন ও বিপণন চলমান থাকায় তিনি বিষ্ময় প্রকাশ করেন। পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় ঢাকা আহ্ছানিয়া মিশনকে সাধুবাদ জানান।
সর্বোপরি তামাক ব্যবহারকারীদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হওয়ায় করোনা সংক্রমণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করোনা মহামারীতে তামাক কোম্পানির বিপণন কার্যক্রম বন্ধে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গ্যাটস ২০১৭ অনুযায়ী বাংলাদেশে ৩৫.৩ ভাগ অর্থাৎ প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ (১৫ বছর ও তদুর্ধ্ব) তামাক ব্যবহার কর। আর ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী ২ কোটি ২০ লক্ষ, ধূমপায়ী ১ কোটি ৯২ লক্ষ। তামাক অসুস্থতা ও অকালমৃত্যু ঝুঁকির অন্যতম প্রধান কারণ। টোব্যাকো এটলাস-২০১৮ এর তথ্য মতে প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ১ লক্ষ ৬২ হাজার মানুষ মৃত্যুবরণ করে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪