০৬ জুন, ২০২০ ০৭:২৪ পিএম

জীবাণু প্রতিরোধী কাপড় উদ্ভাবনের দাবি জাপানি কোম্পানির 

জীবাণু প্রতিরোধী কাপড় উদ্ভাবনের দাবি জাপানি কোম্পানির 

মেডিভয়েস ডেস্ক: জাপানের দুটি কোম্পানি বলেছে, তারা যৌথভাবে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে সুক্ষ্ম জীবাণু প্রতিরোধী এক নতুন ধরণের কাপড় উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এটি করোনাভাইরাসের ক্ষেত্রেও ফলপ্রসূ হবে কিনা, তা পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা। 

গত ৪ জুন ওসাকায় এক সংবাদ সম্মেলনে বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাতা মুরাতা ম্যানুফ্যাকচারিং এবং বস্ত্র প্রস্তুতকারক কোম্পানি তেইজিন ফ্রন্টিয়ারের দুই প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।

শুক্রবার (৫ জুন) স্থানীয় সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।  

সংবাদ সম্মেলনে তারা বলেন, পরিধানকারী ব্যক্তি নড়াচড়া করলে তন্তুর সম্প্রসারণ ও সংকোচনের মাধ্যমে জীবাণু বিরোধী এ কাপড় থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়।

এছাড়া এই বিদ্যুৎ কোনো রাসায়নিক বা জৈব পদার্থ প্রয়োগ ছাড়াই জীবাণু কমিয়ে ফেলতে সাহায্য করে। কোম্পানি দুটি বলছে, এর ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে কম।

কোম্পানি দুটি, খেলার পোশাক, মোজা এবং মুখের মাস্কসহ নানা রকম জিনিস এই কাপড় দিয়ে বানিয়ে আগামী বছর মার্চ মাসের মধ্যে বিক্রি শুরু করার কথা ভাবছে।

ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এই কাপড় করোনাভাইরাসের ক্ষেত্রেও ফলপ্রসূ হবে কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

মুরাতা ম্যানুফ্যাকচারিং’র চেয়ারম্যান ও প্রেসিডেন্ট মুরাতা সুনিও বলেন, ‘ভবিষ্যতের এ বৈদ্যুতিক বস্ত্রের মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে।’

ভাষান্তর: ইলিয়াস শাহ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও