করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৩৫
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও দুই হাজার ৬৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩ হাজার ২৬ জনে।
আজ শনিবার (৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ সারাদেশে ৫০টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১২হাজার ৯০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৮৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬৩৫ জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ২৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮৪৬ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে মোট ১২ হাজার ৮০৪ জন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন। মারা গেছেন ৮৪৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৪২ হাজার ৮৭৫ জন। মৃতের সংখ্যা তিন লাখ ৯৫ হাজার ৩৯ জন। সুস্থ হয়েছেন ২৭ লাখ ৪৯ হাজার ৯৮০ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪