বেসরকারি ২৫ প্রতিষ্ঠানের ১৪টিতে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা অব্যাহত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস শনাক্তে সরকারের অনুমতিপ্রাপ্ত ২৫টি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত ১৪টিতে পিসিআর ল্যাবে পরীক্ষা কার্যক্রম চালু রেখেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘বেসরকারিভাবে এ পর্যন্ত আমরা ২৫টি প্রতিষ্ঠানকে (করোনা পরীক্ষার) অনুমতি দিয়েছি। তবে সবগুলো প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। তারা প্রক্রিয়াধীন আছেন কার্যক্রম শুরু করার জন্য।’
কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানগুলোর তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, হাসপাতালগুলোর মধ্যে এভারকেয়ার হাসপাতাল, স্কয়াল হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও ল্যাবএইড হাসপাতাল করোনা পরীক্ষা করছে।
ডায়াগোনস্টিক সেন্টারের মধ্যে প্রাভা হেলথ বাংলাদেশ, বায়োমেড ডায়াগনস্টিক, টিএমএফআর মনিকোলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক এবং ডিএনএ সলিউশন লিমিটেড করোনা শনাক্তের কার্যক্রম চালু রেখেছে।
নাসিমা সুলতানা আরও বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হলেও সরকারিভাবেই তারা পরীক্ষা করছে।
তিনি বলেন, আইসিডিডিআরবি সরকারিভাবেও নমুনা পরীক্ষা করে এবং বেসরকারিভাবে করে। আরেকটি প্রতিষ্ঠান আইদেশি, তারা সরকারিভাবে নমুনা পরীক্ষা করে থাকে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪