০৫ জুন, ২০২০ ০৩:৩৪ পিএম

সপরিবারে করোনায় আক্রান্ত বাঁশখালীর সংসদ সদস্য 

সপরিবারে করোনায় আক্রান্ত বাঁশখালীর সংসদ সদস্য 

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের বাঁশাখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে পরিবারের ছয় সদস্যসহ তার বাড়ির মোট ১১ জন প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। 

এই সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানিয়েছেন, তারা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ রহমান নগর এলাকার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

কোভিড-১৯ পরীক্ষার ফল তারা মঙ্গলবার জানতে পারেন। কিন্তু বিষয়টি গণমাধ্যমে চলে আসে শুক্রবার।

রাসেল গণমাধ্যমকে বলেন, মোস্তাফিজুর, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও তার নিজের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

তিনি বলেন, ‘আমরা সবাই এখনও সুস্থ আছি। কারো তেমন কোনো সমস্যা দেখা যায়নি। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা নিচ্ছি, স্যারও ভালো আছেন।’

চট্টগ্রামের সাংসদদের মধ্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত ১ জুন সংসদ সদস্যসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রেজিস্ট্রেশন নম্বর অনুসারে নমুনা সংগ্রহ ও ফল জানিয়ে দেয়া হয়। 

তিনি আরও বলেন, ‘আমরা ব্যক্তির নাম দেখি না। তবে তারা কেউ যোগাযোগ করেননি। হয়ত নিজেরা চিকিৎসা নিচ্ছেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক