০৩ জুন, ২০২০ ০৯:৪৭ পিএম

করোনায় ইব্রাহিম মেডিকেলের অধ্যাপক ডা. মহিউদ্দিনের মৃত্যু 

করোনায় ইব্রাহিম মেডিকেলের অধ্যাপক ডা. মহিউদ্দিনের মৃত্যু 
অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন। 

আজ বুধবার (৩ জুন) ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

অধ্যাপক মো. মহিউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন চমেকের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন ডা. মো. মহিউদ্দিন। 

তিনি স্বাস্থ্য ক্যাডার হিসেবে কর্মরত ছিলেন। নির্ধারিত সময়ের ৩ বছর আগে ২০১২ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এর পর সহযোগী অধ্যাপক হিসেবে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন। গত বছরের শেষ দিকে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। 

তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে কানাডায় এবং যুক্তরাজ্যে আছেন। তারা কেউই এ মুহূর্তে দেশে নেই। 

মৃদুভাষী এ চিকিৎসকের স্মৃতিচারণ করতে গিয়ে ইব্রাহিত মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের লেকচারার ডা. ফারজানা আক্তার মেডিভয়েসকে বলেন, ‘স্যার আস্তে আস্তে কথা বলতেন। তিনি ছিলেন আপাদমস্তক একজন সৎ মানুষ। আমি ২০১১ থেকে এ মেডিকেল কলেজে আছি। তখন থেকে স্যারকে দেখে আসছি। তিনি আমাকে পিতার মতো স্নেহ করতেন। তাঁর সঙ্গে আড়াই মাস আগে কথা হয়েছিল। শব-ই-কদরের রাতে যখন তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সে দিন তার সঙ্গে ফোনে সর্বশেষ কথা হয়। ওই কথাগুলো বারবার কানে ভাসছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক