০১ জুন, ২০২০ ০৩:০৪ পিএম

জুলাইয়ে অনুষ্ঠেয় বিএসএমএমইউর বিভিন্ন পরীক্ষা স্থগিত 

জুলাইয়ে অনুষ্ঠেয় বিএসএমএমইউর বিভিন্ন পরীক্ষা স্থগিত 

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত সকল মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে জুলাই ২০২০ এ অনুষ্ঠেয় বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

পরীক্ষা স্থগিতের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্টদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আসন্ন জুলাই ২০২০ এ অনুষ্ঠেয় রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-এ ও ফেইজ-বি ফাইনাল, সনাতনী এমডি/এমএস, এমফিল, এমএমইডি, এমপিএইচ ও ডিপ্লোমা ফাইনাল পরীক্ষাসমূহ মহামারী করোনা ভাইরাসের কারণে কৃর্তপক্ষের অনুমোদনক্রমে স্থগিত করা হলো। 

ফরম পূরণের তারিখ এবং পরীক্ষার তারিখ পরবর্তীতে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত