শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালো, নতুন মৃত্যু ১১
মেডিভয়েস রিপোর্ট: দেশে একদিনে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা হাজার পার করলো, ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত, মারা গেছে আরও ১১ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১, মারা গেছেন ২৩৯ জন।
আজ সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তকরণে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।
তিনি আরও বলেন, দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৮.৫২ শতাংশ, মৃত্যুহার ১.৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১৮৩ জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২ হাজার ২৩৬ জন। এসময়ে আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬২ জন এবং এ পর্যন্ত ছাড়া পেয়েছেন মোট ১ হাজার ১৭৬ জন। এছাড়াও করোনার সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ৮০ হাজারের অধিক মানুষ আক্রান্ত ৪১ লাখেরও বেশি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন প্রায় ১৪ লাখের বেশি মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪